তোমারই পথ পানে চাহি
আমারই পাখি গান গায়
শিশির নীড়ে অবগাহি
কানন পথ ফুলে ছায়।।
আমার এ গান আঁখি জলে
তোমারই লাগি পলে পলে।
উঠিয়া প্রেম শতদলে
বিরহে প্রিয় ঝরে যায়।।
তোমারে গিয়েছিনু ভুলি
কুসুমে রাঙা মরুপথে
জাগায়ে মোর ফুলগুলি
ললিয়া গেলে জয়রথে
তোমারই মালা মোর গলে
অনল হয়ে যেন জ্বলে।
বাঁধিয়া রাখি হিয়া তলে
পড়িয়া মোরে নিলে হায়।।
tomāra̮i path pāne chāhi
āmāra̮i pākhi gān gāẏ
śhiśhir nīr̤e abgāhi
kānan path phule chhāẏ||
āmār e gān ām̐khi jale
tomāra̮i lāgi pale pale|
uṭhiẏā prem śhatadle
birhe priẏ jhare yāẏ||
tomāre giẏechhinu bhuli
kusume rāṅā marupthe
jāgāẏe mor phulguli
laliẏā gele jaẏarthe
tomāra̮i mālā mor gale
anal haẏe yen jbale|
bām̐dhiẏā rākhi hiẏā tale
par̤iẏā more nile hāẏ||