তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হল
তোমারই পরশে
জীবন আমার ওগো ধন্য হল
তুমি যে আমার চির আশার আলো।।
তুমি আছ সারাক্ষণ আমার প্রাণে
স্বপ্ন ভরানো মান অভিমানে।
তোমারই মমতা
আমার সকল আশা রাঙিয়ে দিল
তুমি যে আমার চির আশার আলো।।
তুমি মোর জীবনের সুখের দীতি
হয়োনা কখনও তুমি দুঃখের স্মৃতি।
আমারই সাধনা
তোমার মনের ঠাঁই খুঁজে পেলো
তুমি যে আমার চির আশার আলো।।
tomāra̮i parśhe
jīban āmār ogo dhany hal
tumi ye āmār chir āśhār ālo||
tumi āchh sārākṣhaṇ āmār prāṇe
sbapn bharāno mān abhimāne|
tomāra̮i mamtā
āmār sakal āśhā rāṅiẏe dil
tumi ye āmār chir āśhār ālo||
tumi mor jībner sukher dīti
haẏonā kakhanao tumi duḥkher smṛti|
āmāra̮i sādhnā
tomār maner ṭhām̐i khum̐je pelo
tumi ye āmār chir āśhār ālo||