তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি
তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি।
কেউ কি তা জানে।।
তোমার আছে গানে গানে গাওয়া,
আমার কেবল চোখে চোখে চাওয়া–
মনে মনে মনের কথাখানি বলে
এসেছি কেউ কি তা জানে।।
ওদের নেশা তখন ধরে নাই,
রঙিন রসে প্যালা ভরে নাই।
তখনো তো কতই আনাগোনা,
নতুন লোকের নতুন চেনাশোনা–
ফিরে ফিরে ফিরে-আসার আশা দ’লে
এসেছি কেউ কি তা জানে।।
tomār śheṣher gāner reśh niẏe kāne chale esechhi|
keu ki tā jāne||
tomār āchhe gāne gāne gāoẏā,
āmār kebal chokhe chokhe chāoẏā–
mane mane maner kathākhāni bale
esechhi keu ki tā jāne||
oder neśhā takhan dhare nāi,
raṅin rase pyālā bhare nāi|
takhno to kata̮i ānāgonā,
natun loker natun chenāśhonā–
phire phire phire-āsār āśhā da’le
esechhi keu ki tā jāne||