Tomaar shesher gaaner resh

তোমার শেষের গানের রেশ
Work
Language

তোমার শেষের গানের রেশ নিয়ে কানে    চলে এসেছি।
          কেউ কি তা জানে॥
     তোমার আছে গানে গানে গাওয়া,
     আমার কেবল চোখে চোখে চাওয়া--
মনে মনে মনের কথাখানি    বলে এসেছি    কেউ কি তা জানে॥
     ওদের নেশা তখন ধরে নাই,
          রঙিন রসে প্যালা ভরে নাই।
     তখনো তো কতই আনাগোনা,
     নতুন লোকের নতুন চেনাশোনা--
ফিরে ফিরে ফিরে-আসার আশা   দ'লে এসেছি    কেউ কি তা জানে॥

tomār śheṣher gāner reśh niẏe kāne    chale esechhi|
          keu ki tā jāne||
     tomār āchhe gāne gāne gāoẏā,
     āmār kebal chokhe chokhe chāoẏā--
mane mane maner kathākhāni    bale esechhi    keu ki tā jāne||
     oder neśhā takhan dhare nāi,
          raṅin rase pyālā bhare nāi|
     takhno to kata̮i ānāgonā,
     natun loker natun chenāśhonā--
phire phire phire-āsār āśhā   da'le esechhi    keu ki tā jāne||