তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি ॥
আমি তাই চাই ভরিয়া পরান দুঃখের সাথে দুঃখের ত্রাণ,
তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি।
দুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি ॥
যত দিতে চাও কাজ দিয়ো যদি তোমারে না দাও ভুলিতে,
অন্তর যদি জড়াতে না দাও জালজঞ্জালগুলিতে।
বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে,
ধুলায় রাখিয়ো পবিত্র ক'রে তোমার চরণধূলিতে--
ভুলায়ে রাখিয়ো সংসারতলে, তোমারে দিয়ো না ভুলিতে ॥
যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব-- যাই যেন তব চরণে,
সব শ্রম যেন বহি লয় মোরে সকলশ্রান্তিহরণে।
দুর্গম পথ এ ভবগহন, কত ত্যাগ শোক বিরহদহন--
জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে--
সন্ধ্যাবেলায় লভি গো কুলায় নিখিলশরণ চরণে ॥
tomār patākā yāre dāo tāre bahibāre dāo śhakti|
tomār sebār mahān duḥkh sahibāre dāo bhakti ||
āmi tāi chāi bhariẏā parān duḥkher sāthe duḥkher trāṇ,
tomār hāter bednār dān er̤āẏe chāhi nā mukti|
dukh habe mam māthār bhūṣhaṇ sāthe yadi dāo bhakti ||
yat dite chāo kāj diẏo yadi tomāre nā dāo bhulite,
antar yadi jar̤āte nā dāo jālajañjālagulite|
bām̐dhiẏo āmāẏ yat khuśhi ḍore mukt rākhiẏo tomā-pāne more,
dhulāẏ rākhiẏo pabitr ka're tomār charaṇadhūlite--
bhulāẏe rākhiẏo saṁsāratle, tomāre diẏo nā bhulite ||
ye pathe ghurite diẏechh ghurib-- yāi yen tab charṇe,
sab śhram yen bahi laẏ more sakalaśhrāntiharṇe|
durgam path e bhabaghan, kat tyāg śhok birahadhan--
jībne mṛtyu kariẏā bahan prāṇ pāi yen marṇe--
sandhyābelāẏ labhi go kulāẏ nikhilaśhraṇ charṇe ||