তোমার মোহন রূপে কে রয় ভুলে।
জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে॥
শরৎ-আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলোচুলে॥
কাঁপন ধরে বাতাসেতে--
পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা ক্ষেতে।
জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে
নিখিল অশ্রু-সাগর কূলে॥
তোমার মোহন রূপে
Work
Language
tomār mohan rūpe ke raẏ bhule|
jāni nā ki maraṇ nāche, nāche go oi charaṇmūle||
śharat-ālor ām̐chal ṭuṭe kiser jhalak neche uṭhe,
jhar̤ enechh elochule||
kām̐pan dhare bātāsete--
pākā dhāner tarās lāge, śhiure oṭhe bharā kṣhete|
jāni go āj hāhārbe tomār pūjā sārā habe
nikhil aśhru-sāgar kūle||