তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে।
তবু মুখপানে প্রিয় চাহ মুখ তুলে।।
দেখি সে-দিনের সম, ওগো ভুলে-যাওয়া স্মৃতি মম
তব ও-নয়নে আজো ওঠে কি-না দুলে।।
ওগো ভুল ক’রে আসিয়াছি, জানি ভুলেছ, তুমিও
তবু ক্ষণেকের তরে সে-ভুল ভেঙো না প্রিয়।
তীর্থে এসেছি মম দেবীর দেউলে।।
তোমার মাধবী-রাতে, আসিনি আমি কাঁদাতে
কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে।।
তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে
Work
Language
tomār kusum bane āmi āsiẏāchhi bhule|
tabu mukhpāne priẏ chāh mukh tule||
dekhi se-diner sam, ogo bhule-yāoẏā smṛti mam
tab o-naẏane ājo oṭhe ki-nā dule||
ogo bhul ka’re āsiẏāchhi, jāni bhulechh, tumio
tabu kṣhaṇeker tare se-bhul bheṅo nā priẏ|
tīrthe esechhi mam debīr deule||
tomār mādhbī-rāte, āsini āmi kām̐dāte
kām̐dite esechhi ekā bidāẏ-nadīr kūle||