তোমার কাছে শান্তি চাব না,
থাক্-না আমার দুঃখ ভাবনা ॥
অশান্তির এই দোলায় 'পরে বোসো বোসো লীলার ভরে,
দোলা দিব এ মোর কামনা ॥
নেবে নিবুক প্রদীপ বাতাসে,
ঝড়ের কেতন উড়ুক আকাশে--
বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ-পরশনে
অন্ধকারে আমার সাধনা ॥
tomār kāchhe śhānti chāb nā,
thāk-nā āmār duḥkh bhābnā ||
aśhāntir ei dolāẏ 'pare boso boso līlār bhare,
dolā dib e mor kāmnā ||
nebe nibuk pradīp bātāse,
jhar̤er ketan ur̤uk ākāśhe--
buker kāchhe kṣhaṇe kṣhaṇe tomār charaṇ-paraśhne
andhakāre āmār sādhnā ||