তোমার হল শুরু, আমার হল সারা--
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা ॥
তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথি--
আমার তরে রাতি, আমার তরে তারা ॥
তোমার আছে ডাঙা, আমার আছে জল--
তোমার বসে থাকা, আমার চলাচল।
তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়--
তোমার মনে ভয়, আমার ভয় হারা ॥
তোমার হল শুরু
Work
Language
tomār hal śhuru, āmār hal sārā--
tomāẏ āmāẏ mile emni bahe dhārā ||
tomār jbale bāti tomār ghare sāthi--
āmār tare rāti, āmār tare tārā ||
tomār āchhe ḍāṅā, āmār āchhe jal--
tomār base thākā, āmār chalāchal|
tomār hāte raẏ, āmār hāte kṣhaẏ--
tomār mane bhaẏ, āmār bhaẏ hārā ||