তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি
স্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি ॥
তোমার রঙিন তুলির পাকে নামাবলীর আঁকন আঁকে,
তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি ॥
এই কামনা রইল মনে-- গোপনে আজ তোমায় কব
পড়বে আঁকা মোর জীবনে রেখায় রেখায় আখর তব।
দিনের শেষে আমায় যবে বিদায় নিয়ে যেতেই হবে
তোমার হাতের লিখনমালা
সুরের সুতোয় যাব গাঁথি ॥
tomār hāter aruṇlekhā pābār lāgi rātārāti
stabdh ākāśh jāge ekā puber pāne bakṣh pāti ||
tomār raṅin tulir pāke nāmāblīr ām̐kan ām̐ke,
tāi niẏe to phuler bane hāoẏāẏ hāoẏāẏ mātāmāti ||
ei kāmnā ra̮il mane-- gopne āj tomāẏ kab
par̤be ām̐kā mor jībne rekhāẏ rekhāẏ ākhar tab|
diner śheṣhe āmāẏ yabe bidāẏ niẏe yetei habe
tomār hāter likhanmālā
surer sutoẏ yāb gām̐thi ||