তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?।
এই-যে আলো সূর্য গ্রহে তারায় ঝ'রে পড়ে শতলক্ষ ধারায়,
পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে ॥
তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার মনে লেগে তবে সে যে জাগল গো।
যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে
যে দিন আমার সকল হৃদয় হরবে ॥
তোমার এই মাধুরী
Work
Language
tomār ei mādhurī chhāpiẏe ākāśh jharbe,
āmār prāṇe na̮ile se ki kothāo dharbe?|
ei-ye ālo sūry grahe tārāẏ jha're par̤e śhatalakṣh dhārāẏ,
pūrṇ habe e prāṇ yakhan bharbe ||
tomār phule ye raṅ ghumer mato lāgal
āmār mane lege tabe se ye jāgal go|
ye prem kām̐pāẏ biśhbabīṇāẏ pulke saṅgīte se uṭhbe bhese palke
ye din āmār sakal hṛdaẏ harbe ||