তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই--
দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥
সে-সব চাওয়া সুখে দুখে ভেসে বেড়ায় কেবল মুখে,
গভীর বুকে
যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥
বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে--
ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।
একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর-আলোতে
প্রাণের স্রোতে--
অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥
tomār dbāre ken āsi bhulei ye yāi, kata̮i kī chāi--
diner śheṣhe ghare ese lajjā ye pāi ||
se-sab chāoẏā sukhe dukhe bhese ber̤āẏ kebal mukhe,
gabhīr buke
ye chāoẏāṭi gopan tāhār kathā ye nāi ||
bāsnā sab bām̐dhan yen kum̐r̤ir gāẏe--
pheṭe yābe, jhare yābe dakhin-bāẏe|
ekṭi chāoẏā bhitar hate phuṭbe tomār bhor-ālote
prāṇer srote--
antare sei gabhīr āśhā baẏe ber̤āi ||