তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার--
নিতে মনে লাগে ভয়॥
এই রূপলোকে কবে এসেছিনু রাতে,
গেঁথেছিনু মালা ঝ'রে-পড়া পারিজাতে,
আঁধারে অন্ধ-- এ যে গাঁথা তারি হাতে--
কী দিল এ পরিচয়॥
এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
সাতনরী হারে যেথায় মানিক জ্বলে।
একদা কখন অমরার উৎসবে
ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,
এ আদর যদি লজ্জার পরাভবে
সে দিন মলিন হয়॥
tomāder dān yaśher ḍālāẏ sab-śheṣh sañchaẏ āmār--
nite mane lāge bhaẏ||
ei rūploke kabe esechhinu rāte,
gem̐thechhinu mālā jha're-par̤ā pārijāte,
ām̐dhāre andh-- e ye gām̐thā tāri hāte--
kī dil e parichaẏ||
ere parābe ki kalālakṣhmīr gale
sātanrī hāre yethāẏ mānik jbale|
ekdā kakhan amrār utsabe
mlān phuldal khasiẏā par̤ibe kabe,
e ādar yadi lajjār parābhbe
se din malin haẏ||