তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ।।
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে ।।
পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন হয় তরাসে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে….. !!
tin pāgle halo melā nade ese
torā keu yāsne o pāgler kāchhe ||
ekṭā pāglāmi kare
jāt deẏ se ajātere daur̤e giẏe
ābār hari bale par̤chhe ḍhale
dhūlār mājhe ||
ekṭā nārakeler mālā
tāte jal tolā phelā karaṅg se
pāgler saṅge yābi pāgal habi
bujhbi śheṣhe ||
pāgler nāmṭi eman
balite adhīn lālan haẏ tarāse
chaite nite adbai pāgal
nām dhare se ||
torā keu yāsne o pāgler kāchhe….. !!