তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা--
একেলা ঘনঘোর পথে, পান্থ, কোথা যাও॥
বিপদ দুখ নাহি জানো, বাধা কিছু না মানো,
অন্ধকার হতেছ পার-- কাহার সাড়া পাও॥
দীপ হৃদয়ে জ্বলে, নিবে না সে বায়ুবলে--
মহানন্দে নিরন্তর একি গান গাও।
সমুখে অভয় তব, পশ্চাতে অভয়রব--
অন্তরে বাহিরে কাহার মুখে চাও॥
তিমিরময় নিবিড় নিশা
Work
Language
timiramaẏ nibir̤ niśhā nāhi re nāhi diśhā--
ekelā ghanghor pathe, pānth, kothā yāo||
bipad dukh nāhi jāno, bādhā kichhu nā māno,
andhakār hatechh pār-- kāhār sār̤ā pāo||
dīp hṛdaẏe jbale, nibe nā se bāẏuble--
mahānande nirantar eki gān gāo|
samukhe abhaẏ tab, paśhchāte abhaẏarab--
antare bāhire kāhār mukhe chāo||