Timiraduyaar kholo

তিমিরদুয়ার খোলো
Work
Language

তিমিরদুয়ার খোলো-- এসো, এসো নীরবচরণে।
জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ॥
পুণ্যপরশপুলকে সব আলস যাক দূরে।
গগনে বাজুক বীণা জগত-জাগানো সুরে।
জননী, জীবন জুড়াও তব প্রসাদসুধাসমীরণে।
জননী আমার, দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে ॥

timiraduẏār kholo-- eso, eso nīrabacharṇe|
jannī āmār, dām̐r̤āo ei nabīn aruṇakirṇe ||
puṇyaparaśhapulke sab ālas yāk dūre|
gagne bājuk bīṇā jagat-jāgāno sure|
jannī, jīban jur̤āo tab prasādasudhāsamīrṇe|
jannī āmār, dām̐r̤āo mam jyotibibhāsit naẏane ||