থামো থামো,
কোথায় চলেছ পালায়ে
সে কোন্ গোপন দায়ে।
আমি নগর-কোটালের চর।
আমি বণিক, আমি চলেছি
আপন ব্যবসায়ে,
চলেছি দেশান্তর।
কী আছে তোমার পেটিকায়।
আছে মোর প্রাণ আছে মোর শ্বাস।
খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস।
thāmo thāmo,
kothāẏ chalechh pālāẏe
se kon gopan dāẏe|
āmi nagar-koṭāler char|
āmi baṇik, āmi chalechhi
āpan byabasāẏe,
chalechhi deśhāntar|
kī āchhe tomār peṭikāẏ|
āchhe mor prāṇ āchhe mor śhbās|
kholo, kholo, bṛthā koro nā parihās|