থাম্ থাম্,কী করিবি বধি পাখিটির প্রাণ।
দুটিতে রয়েছে সুখে,মনের উল্লাসে গাহিতেছে গান।
রাখো মিছে ও-সব কথা,
কাছে মোদের এস নাকো হেথা,
চাই নে ও-সব শাস্তর কথা, সময় বহে যায় যে।
শোনো শোনো মিছে রোষ ক'রো না।
থামো থামো ঠাকুর, এই ছাড়ি বাণ।
thām thām,kī karibi badhi pākhiṭir prāṇ|
duṭite raẏechhe sukhe,maner ullāse gāhitechhe gān|
rākho michhe o-sab kathā,
kāchhe moder es nāko hethā,
chāi ne o-sab śhāstar kathā, samaẏ bahe yāẏ ye|
śhono śhono michhe roṣh ka'ro nā|
thāmo thāmo ṭhākur, ei chhār̤i bāṇ|