ঠাকুরমশয়, দেরি না সয়--
তোমার আশায় সবাই ব'সে।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধ ক'ষে!
বন বাদাড় সব ঘেঁটেঘুঁটে,
আমরা মরি খেটেখুটে,
তুমি কেবল লুটেপুটে
পেট পোরাবে ঠেসেঠুসে!
ṭhākuramaśhaẏ, deri nā saẏ--
tomār āśhāẏ sabāi ba'se|
śhikārete habe yete,
mihi komar bām̐dh ka'ṣhe!
ban bādār̤ sab ghem̐ṭeghum̐ṭe,
āmrā mari kheṭekhuṭe,
tumi kebal luṭepuṭe
peṭ porābe ṭheseṭhuse!