Tepaantarer maath

তেপান্তরের মাঠ
Work
Language

তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে
বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে
মনে পড়ে শুধু তোমারি কথা এই জোছনাতে
তাই গাইছি আমি এই গান তোমায় নিয়ে

মনে পড়ে সেই মিষ্টি সকাল মনে জাগে মোর আশা
আসবে তুমি আমার কাছে নিয়ে ভালোবাসা
মনে পড়ে যায় তোমার হাতের স্নিগ্ধ সেই স্পর্শ
মনে পড়ে যে তুমি আমায় কত ভালবাস

তাই আমি গাইছি এই গান তোমায় নিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে এই জোছনাতে
রাত যে শেষ হয়ে আসে তোমার কথা ভেবে
মনের এই অস্থিরতা দূর হয় না যে

ভাবছি আমি তোমার কথা ভাবছি একা বসে
ভাবছি আমি কখন পাবো তোমায় খুব কাছে
তাই আমি গাইছি এই গান তোমায় নিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে এই জোছনাতে

তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে
বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে
মনে পড়ে শুধু তোমারি কথা এই জোছনাতে
তাই গাইছি আমি এই গান তোমায় নিয়ে

tepāntarer māṭh periẏe anek dūre
base āchhi āmi ekākī tomāẏ chher̤e
mane par̤e śhudhu tomāri kathā ei jochhnāte
tāi gāichhi āmi ei gān tomāẏ niẏe

mane par̤e sei miṣhṭi sakāl mane jāge mor āśhā
āsbe tumi āmār kāchhe niẏe bhālobāsā
mane par̤e yāẏ tomār hāter snigdh sei sparśh
mane par̤e ye tumi āmāẏ kat bhālbās

tāi āmi gāichhi ei gān tomāẏ niẏe
tepāntarer māṭh periẏe ei jochhnāte
rāt ye śheṣh haẏe āse tomār kathā bhebe
maner ei asthirtā dūr haẏ nā ye

bhābchhi āmi tomār kathā bhābchhi ekā base
bhābchhi āmi kakhan pābo tomāẏ khub kāchhe
tāi āmi gāichhi ei gān tomāẏ niẏe
tepāntarer māṭh periẏe ei jochhnāte

tepāntarer māṭh periẏe anek dūre
base āchhi āmi ekākī tomāẏ chher̤e
mane par̤e śhudhu tomāri kathā ei jochhnāte
tāi gāichhi āmi ei gān tomāẏ niẏe