তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো,
নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।
এমনি নিবিড় ক'রে এরা দাঁড়ায় হৃদয় ভ'রে--
তাই তো আমি জানি বিপুল বিশ্বভুবনখানি
অকুল-মানস-সাগর-জলে কমল টলোমলো।
তাই তো আমি জানি-- আমি বাণীর সাথে বাণী,
আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ,
আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥
তরুণ প্রাতের অরুণ আকাশ
Work
Language
taruṇ prāter aruṇ ākāśh śhiśhir-chhalochhlo,
nadīr dhārer jhāuguli oi raudre jhalomlo|
emni nibir̤ ka're erā dām̐r̤āẏ hṛdaẏ bha're--
tāi to āmi jāni bipul biśhbabhubankhāni
akul-mānas-sāgar-jale kamal ṭalomlo|
tāi to āmi jāni-- āmi bāṇīr sāthe bāṇī,
āmi gāner sāthe gān, āmi prāṇer sāthe prāṇ,
āmi andhakārer hṛdaẏ-phāṭā ālok jbalojbalo||