তরী আমার হঠাৎ ডুবে যায়
কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়॥
নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে--
বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায়॥
ভেসেছিলেম স্রোতের ভরে, একা ছিলেম কর্ণ ধ'রে--
লেগেছিল পালের 'পরে মধুর মৃদু বায়।
সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে--
লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায়॥
তরী আমার হঠাৎ
Work
Language
tarī āmār haṭhāt ḍube yāẏ
konkhāne re kon pāṣhāṇer ghāẏ||
nabīn tarī natun chale, dii ni pār̤i agādh jale--
bāhi tāre khelār chhale kinār-kinārāẏ||
bhesechhilem sroter bhare, ekā chhilem karṇ dha're--
legechhil pāler 'pare madhur mṛdu bāẏ|
sukhe chhilem āpan-mane, megh chhil nā gagankoṇe--
lāgbe tarī kusumabne chhilem sei āśhāẏ||