তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে।
হৃদয় আমার, শ্যামল-বঁধুর করুণ স্পর্শ নে॥
অঝোর-ঝরন শ্রাবণজলে তিমিরমেদুর বনাঞ্চলে
ফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে॥
ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা,
পরান-ভরানো ঘনছায়াজাল বাহির-আকাশ করুক আড়াল--
নয়ন ভুলুক, বিজুলি ঝলুক পরম দর্শনে॥
তপের তাপের বাঁধন
Work
Language
taper tāper bām̐dhan kāṭuk raser barṣhaṇe|
hṛdaẏ āmār, śhyāmal-bam̐dhur karuṇ sparśh ne||
ajhor-jharan śhrābaṇajle timiramedur banāñchale
phuṭuk sonār kadambaphul nibir̤ harṣhaṇe||
bharuk gagan, bharuk kānan, bharuk nikhil dharā,
parān-bharāno ghanachhāẏājāl bāhir-ākāśh karuk ār̤āl--
naẏan bhuluk, bijuli jhaluk param darśhane||