তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পরেছিলো ভয়।
গোপনের প্রেম গোপনে গিয়েছি ঝরে
আমরা দু’জনে কখন গিয়েছি সরে
ফুলঝুড়ি থেকে ফুল ঝরে গেলে
মালা কিসে গাঁথা হয়।
তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে
বলতে পারিনি তোমার মতন করে
জলছবি ভেবে ভুল করেছিলে
ভালোবাসা সে তো নয়।
তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়
লজ্জা জড়ানো ছন্দে এঁকে পেয়েছি
বরাবরই ছিল ভয়।
takhan tomār ekuśh bachhar bodhahaẏ
āmi takhan aṣhṭādśhīr chhom̐ẏāẏ
lajjā jar̤āno chhande kem̐pechhi
dharā parechhilo bhaẏ|
gopner prem gopne giẏechhi jhare
āmrā du’jane kakhan giẏechhi sare
phuljhur̤i theke phul jhare gele
mālā kise gām̐thā haẏ|
tomār pather kām̐ṭāi bhebechh more
balte pārini tomār matan kare
jalachhbi bhebe bhul karechhile
bhālobāsā se to naẏ|
takhan tomār ekuśh bachhar bodhahaẏ
āmi takhan aṣhṭādśhīr chhom̐ẏāẏ
lajjā jar̤āno chhande em̐ke peẏechhi
barābara̮i chhil bhaẏ|