Tab simhaasner aasan hate

তব সিংহাসনের আসন হতে
Work
Language

তব     সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে--
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে  নাথ, থেমে॥
       একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
       তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে,
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥
       তোমার সভায় কত-না গান, কতই আছেন গুণী--
       গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!
       লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
       হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে--
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥

tab     siṁhāsner āsan hate ele tumi neme--
mor    bijan gharer dbārer kāchhe dām̐r̤āle  nāth, theme||
       eklā base āpan-mane gāitechhilem gān;
       tomār kāne gel se sur, ele tumi neme,
mor    bijan gharer dbārer kāchhe dām̐r̤āle nāth, theme||
       tomār sabhāẏ kat-nā gān, kata̮i āchhen guṇī--
       guṇahīner gānkhāni āj bājal tomār preme!
       lāgal sakal tāner mājhe ekṭi karuṇ sur,
       hāte laẏe baraṇmālā ele tumi neme--
mor    bijan gharer dbārer kāchhe dām̐r̤āle nāth, theme||