তারে দেহো গো আনি।
ওই রে পুরায় বুঝি অন্তিম যামিনী॥
একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা--
শেষবার দেখে নেব সেই মধুমুখানি॥
ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে,
ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে।
জনমে পুরে নি যাহা আজ কি পুরিবে তাহা।
জীবনের সব সাধ ফুরাবে এখনি?
তারে দেহো গো আনি.
Work
Language
tāre deho go āni|
oi re purāẏ bujhi antim yāminī||
ekṭi śhunib kathā, ekṭi śhunāb byathā--
śheṣhbār dekhe neb sei madhumukhāni||
oi kole jībner śheṣh sādh miṭibe,
oi kole jībner śheṣh sbapn chhuṭibe|
janme pure ni yāhā āj ki puribe tāhā|
jībner sab sādh phurābe ekhni?