তার হাতে ছিল হাসির ফুলের হার কত রঙে রঙ-করা।
মোর সাথে ছিল দুখের ফলের ভার অশ্রুর রসে ভরা ॥
সহসা আসিল, কহিল সে সুন্দরী 'এসো-না বদল করি'।
মুখপানে তার চাহিলাম, মরি মরি, নিদয়া সে মনোহরা ॥
সে লইল মোর ভরা বাদলের ডালা, চাহিল সকৌতুকে।
আমি লয়ে তার নব ফাগুনের মালা তুলিয়া ধরিনু বুকে।
'মোর হল জয়' যেতে যেতে কয় হেসে, দূরে চলে গেল ত্বরা।
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ঝরা ॥
tār hāte chhil hāsir phuler hār kat raṅe raṅ-karā|
mor sāthe chhil dukher phaler bhār aśhrur rase bharā ||
sahsā āsil, kahil se sundarī 'eso-nā badal kari'|
mukhpāne tār chāhilām, mari mari, nidaẏā se manohrā ||
se la̮il mor bharā bādler ḍālā, chāhil sakautuke|
āmi laẏe tār nab phāguner mālā tuliẏā dharinu buke|
'mor hal jaẏ' yete yete kaẏ hese, dūre chale gel tbarā|
sandhyāẏ dekhi tapt diner śheṣhe phulguli sab jharā ||