তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ।
তার অণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ,
ও তার অন্ত নাই গো নাই।
তারে মোহনযন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ,
তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ,
ও তার অন্ত নাই গো নাই।
আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন,
সে যে কত রঙের রসধারায় কতই হল মগ্ন,
ও তার অন্ত নাই গো নাই।
কত শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ,
কত বসন্ত যে ঢেলেছে তায় অকারণের হর্ষ,
ও তার অন্ত নাই গো নাই।
সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ-যুগান্তরের স্তন্য--
ভুবন কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য,
ও তার অন্ত নাই গো নাই।
সে যে সঙ্গিনী মোর, আমারে সে দিয়েছে বরমাল্য।
আমি ধন্য, সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল--
ও তার অন্ত নাই গো নাই ॥
tār ant nāi go ye ānande gar̤ā āmār aṅg|
tār ṇu-parmāṇu pel kat ālor saṅg,
o tār ant nāi go nāi|
tāre mohanayantr diẏe gechhe kat phuler gandh,
tāre dolā diẏe duliẏe gechhe kat ḍheuẏer chhand,
o tār ant nāi go nāi|
āchhe kat surer sohāg ye tār stare stare lagn,
se ye kat raṅer rasadhārāẏ kata̮i hal magn,
o tār ant nāi go nāi|
kat śhuktārā ye sbapne tāhār rekhe gechhe sparśh,
kat basant ye ḍhelechhe tāẏ akārṇer harṣh,
o tār ant nāi go nāi|
se ye prāṇ peẏechhe pān kare yug-yugāntarer stany--
bhuban kat tīrthajler dhārāẏ karechhe tāẏ dhany,
o tār ant nāi go nāi|
se ye saṅginī mor, āmāre se diẏechhe baramāly|
āmi dhany, se mor aṅgane ye kat pradīp jbālal--
o tār ant nāi go nāi ||