তাঁহারে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ--
আসীন সেই বিশ্বশরণ তাঁর জগতমন্দিরে ॥
অনাদিকাল অনন্তগগন সেই অসীম-মহিমা-মগন--
তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ-নন্দ-নন্দ রে ॥
হাতে লয়ে ছয় ঋতুর ডালিপায়ে দেয় ধরা কুসুম ঢালি--
কতই বরণ, কতই গন্ধ কত গীত কত ছন্দ রে ॥
বিহগগীত গগন ছায়-- জলদ গায়, জলধি গায়--
মহাপবন হরষে ধায়, গাহে গিরিকন্দরে।
কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে, গাহিছে গান--
পুণ্য কিরণে ফুটিছে প্রেম, টুটিছে মোহবন্ধ রে ॥
tām̐hāre ārti kare chandr tapan, deb mānab bande charaṇ--
āsīn sei biśhbaśhraṇ tām̐r jagatamandire ||
anādikāl anantaggan sei asīm-mahimā-magan--
tāhe taraṅg uṭhe saghan ānand-nand-nand re ||
hāte laẏe chhaẏ ṛtur ḍālipāẏe deẏ dharā kusum ḍhāli--
kata̮i baraṇ, kata̮i gandh kat gīt kat chhand re ||
bihaggīt gagan chhāẏ-- jalad gāẏ, jaldhi gāẏ--
mahāpban harṣhe dhāẏ, gāhe girikandare|
kat kat śhat bhakat prāṇ herichhe pulke, gāhichhe gān--
puṇy kirṇe phuṭichhe prem, ṭuṭichhe mohabandh re ||