তাঁহার অসীম মঙ্গললোক হতে
তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে
অনন্তেরই পরশরসের স্রোতে
দিয়েছে আজ বসন্ত জাগায়ে ।
তাই সুধাময় মিলনকুসুমখানি
উঠল ফুটে কখন নাহি জানি–
এই কুসুমের পূজার অর্ঘ্যখানি
প্রণাম করো দুইজনে তাঁর পায়ে ।
সকল বাধা যাক তোমাদের ঘুচে,
নামুক তাঁহার আশীর্বাদের ধারা ।
মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,
শান্তিপবন বহুক বন্ধহারা ।
নিত্যনবীন প্রেমের মাধুরীতে
কল্যাণফল ফলুক দোঁহার চিতে,
সুখ তোমাদের নিত্য রহুক দিতে
নিখিলজনের আনন্দ বাড়ায়ে ।।
tām̐hār asīm maṅgallok hate
tomāder ei hṛdaẏabanachchhāẏe
anantera̮i paraśharser sreাte
diẏechhe āj basant jāgāẏe |
tāi sudhāmaẏ milanakusumkhāni
uṭhal phuṭe kakhan nāhi jāni–
ei kusumer pūjār arghyakhāni
praṇām karo duijne tām̐r pāẏe |
sakal bādhā yāk tomāder ghuche,
nāmuk tām̐hār āśhīrbāder dhārā |
malin dhulār chihn se dik muchhe,
śhāntipban bahuk bandhahārā |
nityanbīn premer mādhurīte
kalyāṇphal phaluk dom̐hār chite,
sukh tomāder nity rahuk dite
nikhilajner ānand bār̤āẏe ||