তাই তোমার আনন্দ আমার 'পর
তুমি তাই এসেছ নীচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর,
তোমার প্রেম হত যে মিছে।
আমায় নিয়ে মেলেছ এই মেলা,
আমার হিয়ায় চলছে রসের খেলা,
মোর জীবনে বিচিত্ররূপ ধরে
তোমার ইচ্ছা তরঙ্গিছে॥
তাই তো তুমি রাজার রাজা হয়ে
তব আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ-বেশে
প্রভু, নিত্য আছ জাগি।
তাই তো, প্রভু, হেথায় এল নেমে,
তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে,
মূর্তি তোমার যুগল-সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে॥
tāi tomār ānand āmār 'par
tumi tāi esechh nīche|
āmāẏ na̮ile tribhubaneśhbar,
tomār prem hat ye michhe|
āmāẏ niẏe melechh ei melā,
āmār hiẏāẏ chalchhe raser khelā,
mor jībne bichitrarūp dhare
tomār ichchhā taraṅgichhe||
tāi to tumi rājār rājā haẏe
tab āmār hṛdaẏ lāgi
phirachh kat manohraṇ-beśhe
prabhu, nity āchh jāgi|
tāi to, prabhu, hethāẏ el neme,
tomāri prem bhaktaprāṇer preme,
mūrti tomār yugal-sammilne sethāẏ pūrṇ prakāśhichhe||