তাই হোক তবে তাই হোক,
কেটে যাক রঙিন কুয়াশা,
দেখা দিক শুভ্র আলোক।
মায়া ছেড়ে দিক পথ,
প্রেমের আসুক জয়রথ,
রূপের অতীত রূপ
দেখে যেন প্রেমিকের চোখ--
দৃষ্টি হতে খসে যাক, খসে যাক
মোহনির্মোক॥
tāi hok tabe tāi hok,
keṭe yāk raṅin kuẏāśhā,
dekhā dik śhubhr ālok|
māẏā chher̤e dik path,
premer āsuk jaẏarath,
rūper atīt rūp
dekhe yen premiker chokh--
dṛṣhṭi hate khase yāk, khase yāk
mohanirmok||