তাই আমি দিনু বর,
কটাক্ষে রবে তব পঞ্চম শর,
মম পঞ্চম শর--
দিবে মন মোহি,
নারীবিদ্রোহী সন্ন্যাসীরে
পাবে অচিরে,
বন্দী করিবে ভুজপাশে
বিদ্রূপহাসে।
মণিপুররাজকন্যা
কান্তহৃদয়-বিজয়ে হবে ধন্যা॥
tāi āmi dinu bar,
kaṭākṣhe rabe tab pañcham śhar,
mam pañcham śhar--
dibe man mohi,
nārībidrohī sannyāsīre
pābe achire,
bandī karibe bhujpāśhe
bidrūphāse|
maṇipurarājakanyā
kāntahṛdaẏ-bijaẏe habe dhanyā||