সুরের জালে কে জড়ালে আমার মন,
আমি ছাড়াতে পারি নে সে বন্ধন।।
আমায় অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়,
বরন-বরন স্বপনছায়ায় করিল মগন।।
জানি না কোথায় চরণ ফেলি, মরীচিকায় নয়ন মেলি–
কী ভুলে ভুলালো দূরের বাঁশি ! মন উদাসী
আপনারে হারালো, ধ্বনিতে আবৃত চেতন।।
surer jāle ke jar̤āle āmār man,
āmi chhār̤āte pāri ne se bandhan||
āmāẏ ajānā gahne ṭāniẏā niẏe ye yāẏ,
baran-baran sbapanachhāẏāẏ karil magan||
jāni nā kothāẏ charaṇ pheli, marīchikāẏ naẏan meli–
kī bhule bhulālo dūrer bām̐śhi ! man udāsī
āpnāre hārālo, dhbanite ābṛt chetan||