সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা--
মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা ॥
মন্দাকিনীর ধারা,উষার শুকতারা,
কনকচাঁপা কানে কানে যে সুর পেল শিক্ষা ॥
তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত
যাব যেথায় বেসুর বাজে নিত্য।
কোলাহলের বেগে ঘুর্ণি উঠে জেগে,
নিয়ো তুমি আমার বীণার সেইখানেই পরীক্ষা ॥
সুরের গুরু, দাও
Work
Language
surer guru, dāo go surer dīkṣhā--
morā surer kāṅāl, ei āmāder bhikṣhā ||
mandākinīr dhārā,uṣhār śhuktārā,
kanakchām̐pā kāne kāne ye sur pel śhikṣhā ||
tomār sure bhariẏe niẏe chitt
yāb yethāẏ besur bāje nity|
kolāhler bege ghurṇi uṭhe jege,
niẏo tumi āmār bīṇār seikhānei parīkṣhā ||