সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥
উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরা
মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে--
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥
বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়
চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।
তোমায় বসাই এ-হেন ঠাঁই ভুবনে মোর আর-কোথা নাই,
মিলন হবার আসন হারাই আপন-মাঝে--
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥
সুর ভুলে যেই
Work
Language
sur bhule yei ghure ber̤āi kebal kāje
buke bāje tomār chokher bhartsanā ye ||
udhāo ākāśh udār dharā sunīl-śhyāmal-sudhāẏ-bharā
milāẏ dūre, paraśh tāder mele nā ye--
buke bāje tomār chokher bhartsanā ye ||
biśhb ye sei surer pather hāoẏāẏ hāoẏāẏ
chitt āmār byākul kare āsā-yāoẏāẏ|
tomāẏ basāi e-hen ṭhām̐i bhubne mor ār-kothā nāi,
milan habār āsan hārāi āpan-mājhe--
buke bāje tomār chokher bhartsanā ye ||