সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে
ঘুচাবে কে।
নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে
মুছাবে কে।
আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,
অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা--
প্রবলের উৎপীড়নে কে বাঁচাব দুর্বলেরে,
অপমানিতেরে কার দয়া বক্ষে লবে ডেকে।
সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে
Work
Language
sundarer bandhan niṣhṭhurer hāte
ghuchābe ke|
niḥsahāẏer aśhrubāri pīr̤iter chakṣhe
muchhābe ke|
ārter krandane hero byathit basundharā,
anyāẏer ākramṇe biṣhbāṇe jarjarā--
prabler utpīr̤ne ke bām̐chāb durbalere,
apamānitere kār daẏā bakṣhe labe ḍeke|