সুন্দর সুবর্ণ তারুন্য লাবন্য
সুন্দর সুবর্ণ তারুন্য লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য।
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ তোমারই জন্য।।
থাকবে নাতো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন।।
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।।
তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।।
sundar subarṇ tāruny lābany
apūrb rūpsī rūpete anany|
āmār du’chokh bharā sbapn
o deśh tomāra̮i jany||
thākbe nāto duḥkh dāridr
bibhed-bednā-krandan||
pratiṭi ghare eka̮i praśhānti
eka̮i sukher spandan||
tomār jany habo durant
tomār jany śhānt
prahrī haẏe deb pāhārā
yethāẏ tomār sīmānt||