Sundar bate tab

সুন্দর বটে তব
Work
Language

সুন্দর বটে তব অঙ্গদখানি    তারায় তারায় খচিত--
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি    বর্ণে বর্ণে রচিত॥
খড়্গ তোমার আরো মনোহর লাগে  বাঁকা বিদ্যুতে আঁকা সে,
গরুড়ের পাখা রক্ত রবির রাগে  যেন গো অস্ত-আকাশে।
জীবন-শেষের শেষ জাগরণসম  ঝলসিছে মহাবেদনা-
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম  তীব্র ভীষণ চেতনা।
সুন্দর বটে তব অঙ্গদখানি  তারায় তারায় খচিত-
খড়্গ তোমার,হে দেব ব্রজপাণি,  চরম শোভায় রচিত।

sundar baṭe tab aṅgadkhāni    tārāẏ tārāẏ khachit--
sbarṇe ratne śhobhan lobhan jāni    barṇe barṇe rachit||
khar̤g tomār āro manohar lāge  bām̐kā bidyute ām̐kā se,
garur̤er pākhā rakt rabir rāge  yen go ast-ākāśhe|
jīban-śheṣher śheṣh jāgaraṇsam  jhalsichhe mahābednā-
nimeṣhe dahiẏā yāhā kichhu āchhe mam  tībr bhīṣhaṇ chetnā|
sundar baṭe tab aṅgadkhāni  tārāẏ tārāẏ khachit-
khar̤g tomār,he deb brajpāṇi,  charam śhobhāẏ rachit|