সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু । আহা ।
সত্য রহো তুমি প্রেমে, ধ্রুব রহো ক্ষেমে–
দু:খে সুখে শান্ত রহো হাস্যমুখে ।
আঘাতে হও জয়ী অবিচল ধৈর্যে কল্যাণময়ী । আহা ।।
চলো শুভবুদ্ধির বাণী শুনে,
সকরুণ নম্রতাগুণে চারি দিকে শান্তি হোক বিস্তার–
ক্ষমাস্নিগ্ধ করো তব সংসার ।
যেন উপকরণের গর্ব আত্মারে না করে খর্ব ।
মন যেন জানে, উপহাস করে কাল ধনমানে–
তব চক্ষে যেন ধূলির সে ফাঁকি নিত্যেরে না দেয় ঢাকি । আহা ।।
sumaṅgalī badhū, sañchit rekho prāṇe snehamdhu | āhā |
saty raho tumi preme, dhrub raho kṣheme–
du:khe sukhe śhānt raho hāsyamukhe |
āghāte hao jaẏī abichal dhairye kalyāṇamaẏī | āhā ||
chalo śhubhabuddhir bāṇī śhune,
sakruṇ namratāguṇe chāri dike śhānti hok bistār–
kṣhamāsnigdh karo tab saṁsār |
yen upakarṇer garb ātmāre nā kare kharb |
man yen jāne, uphās kare kāl dhanmāne–
tab chakṣhe yen dhūlir se phām̐ki nityere nā deẏ ḍhāki | āhā ||