সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে।
সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত--
শির নত কত অপমানে ॥
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য বাজে সেই অভয়-আশ্রয়।
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার,
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥
সুখহীন নিশিদিন
Work
Language
suk̲hīn niśhidin parādhīn haẏe bhramichh dīnaprāṇe|
satat hāẏ bhābnā śhat śhat, niẏat bhīt pīr̤it--
śhir nat kat apmāne ||
jāno nā re adh-ūrdhbe bāhir-antare
gheri tore nity bāje sei abhaẏ-āśhraẏ|
tolo ānat śhir, tyajo re bhaẏabhār,
satat saralchite chāho tām̐ri premamukhpāne ||