সুখে থাকো আর সুখী করো সবে,
তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
মঙ্গলের পথে থেকো নিরন্তর,
মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর--
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে সংসার-অর্ণবে॥
চিরসুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিয়ো নীরবে॥
কত দুঃখ আছে, কত অশ্রুজল--
প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে সম্পদে শোকে উৎসবে॥
sukhe thāko ār sukhī karo sabe,
tomāder prem dhany hok bhabe||
maṅgaler pathe theko nirantar,
mahattber 'pare rākhiẏo nirbhar--
dhrubasaty tām̐re dhrubtārā koro saṁśhaẏaniśhīthe saṁsār-arṇabe||
chirasudhāmaẏ premer milan madhur kariẏā rākhuk jīban,
dujnār bale sabal dujan jībner kāj sādhiẏo nīrbe||
kat duḥkh āchhe, kat aśhrujal--
premable tabu thākiẏo aṭal|
tām̐hāri ichchhā ha̮uk saphal bipde sampade śhoke utsabe||