Sonaar noopur

সোনার নূপুর
Work
Year
Language

সোনার নূপুর ঝুমুর ঝুমুর বাজছে রাঙা পায়
স্বপন পরী ঘুমের দেশের গল্প বলে যায়।

চাঁদের আলোয় আঁচল পেতে ঘুমিয়ে গেছে মা।
রাতের বকুল নয়ন দুটি একটু মেলো না
মায়ের কোলে ঘুমায় খোকন স্বপ্ন নেমে আয়।।

নিঝুম রাতে নিজের কোলে ছড়িয়ে জ্যোছনা।
চাঁদের হাসি কুসুম ফোটে ছড়িয়ে বাসনা
মধুর তিথি অথৈ কূলে ভাবনা ভেসে যায়।।

sonār nūpur jhumur jhumur bājchhe rāṅā pāẏ
sbapan parī ghumer deśher galp bale yāẏ|

chām̐der āloẏ ām̐chal pete ghumiẏe gechhe mā|
rāter bakul naẏan duṭi ekṭu melo nā
māẏer kole ghumāẏ khokan sbapn neme āẏ||

nijhum rāte nijer kole chhar̤iẏe jyochhnā|
chām̐der hāsi kusum phoṭe chhar̤iẏe bāsnā
madhur tithi athai kūle bhābnā bhese yāẏ||