পুরুষ : সোনার বরণ কন্যা গো, এসো আমার সোনার নায়ে
চল আমার বাড়ি
স্ত্রী : ওরে অচিন দেশের বন্ধুরে,
তুমি ভিন্ গেরামের নাইয়া আমি ভিন্ গেরামের নারী।
পুরুষ : গয়না দিব বৈচী খাড়ু শাড়ি ময়নামতীর।
স্ত্রী : গয়না দিয়ে মন পাওয়া যায় না কুলবতীর।
পুরুষ : শাপলা ফুলের মালা দেব রাঙা রেশমি চুড়ি।
স্ত্রী : ঐ মন-ভুলানো জিনিস নিয়ে (বন্ধু) মন কি দিতে পারি?
পুরুষ : (তুমি) কোন্-সে রতন চাও রে কন্যা, আমি কি তা জানি?
স্ত্রী : তোমার মনের রাজ্যে আমি হ’তে চাই রাজরানী।
দ্বৈত : হইও সাক্ষী তরুলতা পদ্মা নদীর পানি (আরে ও)
(আজি) কূল ছাড়িয়া দু’টি প্রাণী অকূলে দিল পাড়ি॥
puruṣh : sonār baraṇ kanyā go, eso āmār sonār nāẏe
chal āmār bār̤i
strī : ore achin deśher bandhure,
tumi bhin gerāmer nāiẏā āmi bhin gerāmer nārī|
puruṣh : gaẏanā dib baichī khār̤u śhār̤i maẏanāmtīr|
strī : gaẏanā diẏe man pāoẏā yāẏ nā kulabtīr|
puruṣh : śhāplā phuler mālā deb rāṅā reśhmi chur̤i|
strī : ai man-bhulāno jinis niẏe (bandhu) man ki dite pāri?
puruṣh : (tumi) kon-se ratan chāo re kanyā, āmi ki tā jāni?
strī : tomār maner rājye āmi ha’te chāi rājrānī|
dbait : ha̮io sākṣhī tarultā padmā nadīr pāni (āre o)
(āji) kūl chhār̤iẏā du’ṭi prāṇī akūle dil pār̤i||