Sonaalee praantare

সোনালী প্রান্তরে
Language

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে।।
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে।
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা ঝড়ানো এ আকাশে।
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে।।
(ও) আজ নতুন সাজে এলো যে বৈশাখী এরা
হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত।
উষ্ণ মরুর শুকনো বুকে থাকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য লিখে যায় কোন্‌ সে কবি।
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে।।

sonālī prāntare bhromrār guñjare
dakhinā pabnete andh ābege
thāke nā man ghare||
bāre bāre yen āsi phire eman deśhe
uṣhṇ bālir buke sūry yethāẏ oṭhen hese|
bhālobāsā kat āśhā, chhar̤āno e bātāse
sbapnamākhā megher nakśhā jhar̤āno e ākāśhe|
sbapn jar̤āno man cheẏe thāke anukṣhaṇ
e kathā jānāẏ bāre bāre||
(o) āj natun sāje elo ye baiśhākhī erā
hātete yen thāke o sujan tomāra̮i hāt|
uṣhṇ marur śhukno buke thāke bātās chhabi
dibārātri yen kāby likhe yāẏ kon‌ se kabi|
sbapn jar̤āno man cheẏe thāke anukṣhaṇ
e kathā jānāẏ bāre bāre||