মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।
তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।
বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।
morā ār janme haṁs-mithun chhilām
chhilām nadīr chare
yugalrūpe esechhi go ābār māṭir ghare||
tamāl taru chām̐pā-latār mat
jar̤iẏe kat janam ha’la gat
sei bām̐dhner chihn ājo jāge
jāge hiẏār thare thare||
bāhur ḍore bem̐dhe ājo ghumer ghore yen
jhar̤er ban-latār mat luṭiẏe kām̐d ken
baner kapot kapotākṣhīr tīre
pākhāẏ pākhāẏ bām̐dhā chhilām nīr̤e
chiratre ha’la chhār̤āchhār̤i
niṭhur byādher śhare||