Sohaagpur graame ektaa maayaa deeghi chhil

সোহাগপুর গ্রামে একটা মায়া দীঘি ছিল
Work
Year
Language

সোহাগপুর গ্রামে একটা মায়া দীঘি ছিল
সেই দীঘিতে হায় আচানক পুস্প ফুটেছিল
নিশি রাইতে দীঘির জলে উড়াল বায়ু বয়
বন্ধুয়ারে সেথায় নিতে আমার মনে লয়
গো বন্ধু আমার মনে লয়।।

ঘন কালো দীঘির জলে নামে চাঁন্দের ছায়া
রাইত নীশিথে মন পীড়িতে কাইন্দা মরে মায়া।

কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই
বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই
চাঁন্দের ছায়া হায় কী মায়া মনে কষ্ট হয়
মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয়
গো বন্ধু হয়ে পরিচয়।।

মনের দুঃখ মনে রাখ বনের দুঃখ বনে
মরণকালে হবে দেখা বন্ধুয়ার সনে।

কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই
বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই
মায়া দীঘির কালো জলে উড়াল বায়ু বয়
মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয়
গো বন্ধু হয়ে পরিচয়।।

sohāgpur grāme ekṭā māẏā dīghi chhil
sei dīghite hāẏ āchānak pusp phuṭechhil
niśhi rāite dīghir jale ur̤āl bāẏu baẏ
bandhuẏāre sethāẏ nite āmār mane laẏ
go bandhu āmār mane laẏ||

ghan kālo dīghir jale nāme chām̐nder chhāẏā
rāit nīśhithe man pīr̤ite kāindā mare māẏā|

kāindo nā kāindo man kāindā phāẏadā nāi
bandhuẏāre sāthe nibā tāhār upāẏ nāi
chām̐nder chhāẏā hāẏ kī māẏā mane kaṣhṭ haẏ
maraṇkāle bandhur sāthe habe parichaẏ
go bandhu haẏe parichaẏ||

maner duḥkh mane rākh baner duḥkh bane
maraṇkāle habe dekhā bandhuẏār sane|

kāindo nā kāindo man kāindā phāẏadā nāi
bandhuẏāre sāthe nibā tāhār upāẏ nāi
māẏā dīghir kālo jale ur̤āl bāẏu baẏ
maraṇkāle bandhur sāthe habe parichaẏ
go bandhu haẏe parichaẏ||