স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা
অর্জুন-মঞ্জরি-কর্ণে গলে নীপ-মালিকা, মালবিকা।।
ক্ষীণা তন্বী জল-ভার-নমিতা
শ্যাম জম্বু-বনে এসো অমিতা
আনো কুন্দ মালতী যুঁই ভরি থালিকা, মালবিকা।।
ঘন নীল বাসে অঙ্গ ঘিরে
এসো অঞ্জনা রেবা-নদীর তীরে।
পরি’ হংস-মিথুন আঁকা শাড়ি ঝিল্মিল্
এসো ডাগর চোখে মাখি সাগরের নীল
ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগ্-বালিকা, মালবিকা।।
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা
Work
Language
snigdh-śhyām-beṇī-barṇā eso mālbikā
arjun-mañjari-karṇe gale nīp-mālikā, mālbikā||
kṣhīṇā tanbī jal-bhār-namitā
śhyām jambu-bane eso amitā
āno kund māltī yum̐i bhari thālikā, mālbikā||
ghan nīl bāse aṅg ghire
eso añjanā rebā-nadīr tīre|
pari’ haṁs-mithun ām̐kā śhār̤i jhilmil
eso ḍāgar chokhe mākhi sāgrer nīl
ḍāke bidyut iṅgite dig-bālikā, mālbikā||