Sigaaret

সিগারেট
Work
Year
Language

আঙ্গুলের ভাজে সিগারেট জ্বলে পুড়ে যায়
দু’ঠোটের সাথে তার হয় না মিলন
কিছুক্ষণ পরেই অভিমানী ছাই ঝরে পরে যায়
স্মৃতির পাতায় বাধা অগোছালো এ মন
আমার এ মন

নিশ্চুপ এই রাত কাটে একাকী কাটে একাকী
দু’চোখের কোল বেয়ে নেমে আসে জল
নিঃস্ব এ মন জুড়ে স্মৃতির প্রলয়
যেনো এক টর্নেডো হেনেছে ছোবল
বাধভাঙ্গা কষ্টরা করছে আঘাত
এই বুকে তোল্ পাড় নদীর ও ভাঙ্গন
ভাংছে মন

ক্লান্ত এই মন বড় অসহায় বড় অসহায়
আজ আর ফিরবার নেই কোনো পথ
সঙ্গীবিহীন একা বিরহী প্রহর
উপহার দিয়ে সে ভেঙ্গেছে শপথ
নীড়হারা স্বপ্নরা নীরবে কাদে
এইভাবে কেটে যাবে আমার এ জীবন
আমার এ জীবন

āṅguler bhāje sigāreṭ jbale pur̤e yāẏ
du’ṭhoṭer sāthe tār haẏ nā milan
kichhukṣhaṇ parei abhimānī chhāi jhare pare yāẏ
smṛtir pātāẏ bādhā agochhālo e man
āmār e man

niśhchup ei rāt kāṭe ekākī kāṭe ekākī
du’chokher kol beẏe neme āse jal
niḥsb e man jur̤e smṛtir pralaẏ
yeno ek ṭarneḍo henechhe chhobal
bādhabhāṅgā kaṣhṭarā karchhe āghāt
ei buke tol pār̤ nadīr o bhāṅgan
bhāṁchhe man

klānt ei man bar̤ asahāẏ bar̤ asahāẏ
āj ār phirbār nei kono path
saṅgībihīn ekā birhī prahar
uphār diẏe se bheṅgechhe śhapath
nīr̤hārā sbapnarā nīrbe kāde
eibhābe keṭe yābe āmār e jīban
āmār e jīban