Shyaamal shobhan shraaban

শ্যামল শোভন শ্রাবণ
Work
Language

শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে
          সজল বিলোল আঁচল মেলে॥
          পুব হাওয়া কয়, "ওর যে সময় গেল চলে।'
          শরৎ বলে, "ভয় কী সময় গেল ব'লে,
বিনা কাজে আকাশ-মাঝে   কাটবে বেলা অসময়ের খেলা খেলে।'
          কালো মেঘের আর কি আছে দিন।
              ও যে   হল সাথিহীন।
     পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'
          শরৎ বলে, "মিলবে যুগল কালোয় আলো,
সাজবে বাদল সোনার সাজে   আকাশ মাঝে   কালিমা ওর ঘুচিয়ে ফেলে।'

śhyāmal śhobhan śhrābaṇ, tumi nāi bā gele
          sajal bilol ām̐chal mele||
          pub hāoẏā kaẏ, "or ye samaẏ gel chale|'
          śharat bale, "bhaẏ kī samaẏ gel ba'le,
binā kāje ākāśh-mājhe   kāṭbe belā asamaẏer khelā khele|'
          kālo megher ār ki āchhe din|
              o ye   hal sāthihīn|
     pub-hāoẏā kaẏ, "kālor ebār yāoẏāi bhālo|'
          śharat bale, "milbe yugal kāloẏ ālo,
sājbe bādal sonār sāje   ākāśh mājhe   kālimā or ghuchiẏe phele|'